নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - মৃতদেহ পোড়ানো নিয়ে শ্মশানঘাটে দুই পক্ষের মধ্যে চরম বচসা। আত্মীয়ের শেষ কাজ করতে গিয়ে খুন এক পক্ষের সদস্য। অভিযোগ উঠেছে অন্য পক্ষের বিরুদ্ধে। হাতাহাতির জেরে আহত হয়েছেন আরও ২ জন। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি শনিবার রাতে বহরমপুর গোরাবাজার শ্মশানঘাটের। মৃতের নাম জয়ন্ত ঘোষ। বাড়ি ডোমকলের পাড়দেয়ার জিতপুরে। এক আত্মীয় মারা যাওয়ায় তার দেহ নিয়ে শেষকৃত্য করতে গোরাবাজার শ্মশানঘাটে যান জয়ন্ত। এরপর আরও এক দল ঠিক তখনই শ্মশানঘাটে ঢোকে। অন্য পক্ষ দাবি করে , তাদের কাজ আগে করতে হবে। এখান থেকেই ঘটনার সূত্রপাত।
এরপরই ঝামেলা চরম আকার ধারণ করে। হাতাহাতি বাঁধে দুই গোষ্ঠীর মধ্যে। জয়ন্তের উচিত দাবি মেনে নিতে না পারায় পেছন দিক থেকে একজন বাঁশ দিয়ে আঘাত করে তার মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন জয়ন্ত। পরিবারের কিছু সদস্য তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাতাহাতিতে আহত আরও ২ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় রীতিমত বিক্ষোভ শুরু করেছেন নিহতের পরিবারসহ গ্রামবাসীরা। অবিলম্বে দোষীর শাস্তির দাবি করছেন সকলে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের