নিজস্ব প্রতিনিধি, হুগলী – চারিদিকে স্বজনহারাদের আর্তনাদ। পোড়া মাংসের গন্ধ। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। নিখোঁজ কমপক্ষে ২৩। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সিঙ্গুরের সভামঞ্চ থেকে মৃতদের পরিবার পিছু চাকরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়ে কিছু বন্ধু মারা গিয়েছেন। আমি ববি, অরূপকে পাঠিয়েছিলাম। ওদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আমি পুলিশকে বলেছি পরিবারের সদস্যদেরকে সিভিকের চাকরি দেওয়ার জন্য।”
সূত্রের খবর, থানায় নিখোঁজদের খোঁজ নিতে ভিড় জমাচ্ছেন পরিজনরা। অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক ডেকরেটার্স ও মোমো কোম্পানির মালিকরা। অবশেষে মঙ্গলবার রাতে গড়িয়ার এলাচি মোড় থেকে গ্রেফতার করা হয় ডেকরেটার্স সংস্থার কর্ণধার গঙ্গাধর দাসকে। ডেকরেটার্স ও মোমো কোম্পানির মালিকদের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর ধারায় মামলা ও স্বতঃপ্রণোদিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার রাত দেড়টা নাগাদ সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ–২ গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদে একটি ডেকরেটার্স সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশে থাকা মোমো তৈরির কারখানাও চলে যায় আগুনের গ্রাসে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের