নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের তরফে অভিনব একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ প্রতিযোগিতাটি ছিল অনলাইন মাফিক। যেখানে অঙ্কন , নৃত্য , আবৃত্তি সহ সমস্ত বিভাগেই প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এই অনলাইন প্রতিযোগিতায় বিরাট সফলতা পেলেন ধূপগুড়ির অঙ্কন শিল্পী কনোজ দত্ত। দীর্ঘ কয়েকবছর ধরেই নিজের প্রতিভা সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তিনি।
প্রতিযোগিতা প্রথমে জেলাস্তরে অনুষ্ঠিত হয়। পরে রাজ্যস্তরেও আয়োজন করা হয়। এই অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ মিলিয়ে কনোজ দত্তের প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। যেখানে ক ও খ বিভাগে তার তিনজন শিক্ষার্থী প্রথম , দ্বিতীয় , তৃতীয় স্থান অধিকার করেন। ক বিভাগে প্রথম বু ধ্রুব মিত্র। খ বিভাগে দ্বিতীয় স্থান দখল করেন মিমসাব আয়াত। তৃতীয় হন বর্ষা মোদক।

অনুষ্ঠানের শেষে ভীষণই আগ্রহের সঙ্গে ফলাফলের অপেক্ষা করছিলেন। নাম ঘোষণার পর কনোজ বাবুর মুখের হাসি নজরকাড়া। সফল প্রতিযোগিদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুধু তাই নয় ক্ষুদে প্রতিযোগিদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছেন , সকলকেই স্বান্তনা দিয়েছেন শিল্পী। জয়ীদের পাশাপাশি শিক্ষককেও একটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। কনোজ বাবুকে সর্বভারতীয় শিল্প গুরুশ্রী সম্মানে ভূষিত করা হয়।

পুরস্কার হাতে নিয়ে কনোজ বাবু বলেছেন , "ছোটবেলা থেকেই আমার অঙ্কনের প্রতি বিশেষ আগ্রহ ছিল। আমি চাই যাদের এই আগ্রহ রয়েছে তাদের প্রত্যেককে সেই শিক্ষা দিতে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে ভীষণ ভীষণ ভাল লাগছে। কিছু বলার ভাষা নেই সত্যিই। আমি চাই ধূপগুড়ির সকলের কাছেই অঙ্কনশিল্প পৌঁছে দিতে। যারা যারা অঙ্কন শিখতে চান প্রত্যেককে আমি আগামী দিনে উৎসাহিত করব। সকলের পাশে থাকার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাব।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের