নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আবহে রাজ্যে রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। ‘পরিবর্তন সংকল্প যাত্রা’কে সামনে রেখে একের পর এক মিছিল ও কর্মসূচির মাধ্যমে শাসক দলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। মঙ্গলবার বারাসাতে বিজেপির সংকল্প যাত্রায় অংশ নেন দলের একাধিক নেতা, যার মধ্যে ছিলেন রুদ্রনীল ঘোষ ও কৌস্তভ বাগচী। আর এই যাত্রা থেকেই একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি নেতা।
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজ্যের রাজনৈতিক লড়াই। মঙ্গলবার বারাসাতের রাস্তায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ ঘিরে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক পরিবেশ। দলের পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিল। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের একাধিক নেতৃত্ব। মিছিল চলাকালীন শাসক দলকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতারা।
রুদ্রনীল ঘোষ বলেন, ' তৃণমূলের মরদ নেই তাই ধর্নায় বসে আছে। বিজেপির পরিবর্তন যাত্রায় মানুষ সঙ্গে আছে। তারা আমাদের যাত্রায় অংশ নিচ্ছে। তৃণমূলের অর্ধেক ভোটার বাদ চলে গেছে বাকি ভোটারদের কি হবে সেই নিয়ে চিন্তায় রয়েছে। বাংলার মা বোনেরা যুব সমাজ সকলে বিজেপির সঙ্গে আছে। তৃণমূল এই যাত্রা ভেস্তে দেওয়ার জন্য লোক পাঠাচ্ছে।'
বিজেপি নেতা আরও বলেন, ' পশ্চিমবঙ্গে মানুষ মরবে তার জন্য বিজেপি লড়বে আবার বিজেপির লোকেদরই ধরা হবে। তৃণমূল বুঝে গেছে আগামী দিনে তাদের বিদায় আসন্ন তাই লোক দিয়ে বিজেপির লোকেদের মারধর করছে। তৃণমূল ভয় পেয়েছে হেরে যাওয়ার।'
একইসঙ্গে, মুখ্যমন্ত্রীকে নিশানা করে রুদ্রনীল বলেন, ' মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করছে। তাদের আঘাত করার চেষ্টা করছে। এখানে ৭০ শতাংশ হিন্দুরা একত্রিত হয়েছে আর তারা সংখ্যালঘুদের নিয়ে চলতে চায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ডাঙ্গা বাধানোর চেষ্টা করছে। তৃণমূল মুসলিমদের দিয়ে হিন্দুদের আঘাত করার চেষ্টা করছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের