নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - উত্তরবঙ্গের ধস বিধ্বস্ত নাগরাকাটায় বন্যা ও বিপর্যয় এলাকা পরিদর্শন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদহের সাংসদ খগেন মুর্মু। মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন সাংসদ খগেন মুর্মু। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
সূত্রের খবর, বিজেপি সাংসদদের হামলার ঘটনায় কার্যত উত্তাল বঙ্গ রাজনীতি। বিরোধী দলনেতার পর এবার তীব্র প্রতিবাদ জানালেন বিজেপি প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ' বিধ্বস্ত উত্তরবঙ্গে মৃত্যুমিছিলের খবর থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কার্নিভালে ব্যস্ত ছিলেন। গতকাল থেকেই উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছিলেন বিজেপির নেতা ও কর্মীরা। বন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ, এবং সেই সময় মুখ্যমন্ত্রীর পুলিশের উপস্থিতিতে তাদের ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে।'
সুকান্ত মজুমদার আরও অভিযোগ করেন, 'তৃণমূল ইচ্ছা করে এই হামলার ঘটনা ঘটিয়েছে। বিজেপির প্রত্যেকে আহত হয়েছে। এমনকি আমাদের রাজ্য সভাপতিকেও সেখান থেকে বের করে নিয়ে আসাটা চাপের হয়ে দাঁড়িয়েছে। আর এই হামালগুলো চালিয়েছে তৃণমূলের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে দেখছে যে বিজেপির লোকেরা মাঠে নেমে পড়েছে তাই ভয় পেয়ে এখন এই হামলার ঘটনা ঘটাচ্ছে।'
তিনি আরও বলেন, 'এই অমানবিক ও নৃশংস ঘটনার জন্য বাংলার মানুষই শাস্তি দেবে। এমন ঘটনা প্রমাণ করে, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার সময় রাজনৈতিক দায়িত্ব ও মানবিকতার গুরুত্ত্ব কতটা অপরিহার্য। আমরা প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করবো সঙ্গে আইনি ভাবেও আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের