নিজস্ব প্রতিনিধি , হাওড়া - রাজ্যের প্রশাসনিক দায়িত্ব সামলানোর ব্যস্ততার মাঝেই এবার আধ্যাত্মিকতার পথে পা বাড়ালেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার তিনি গেলেন বেলুড় মঠ। রামকৃষ্ণ মঠ ও মিশনের আধ্যাত্মিক পরিবেশে প্রণাম, পুজো ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে দিন শুরু করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বেলুড় মঠ সফর ঘিরে ছিল বিশেষ তাৎপর্য। তার সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। মঠে পৌঁছতেই সন্ন্যাসীরা তাকে স্বাগত জানান। মঠে প্রবেশ করে প্রথমেই তিনি যান মূল শ্রী রামকৃষ্ণ বেলুড় মঠে। সেখানে আরতি দর্শন করেন, পুজো দেন এবং কিছুক্ষণ প্রার্থনায় সময় কাটান।
এরপর তিনি যান স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত পবিত্র ঘরে। গভীর শ্রদ্ধায় প্রণাম জানান স্বামীজির স্মৃতির উদ্দেশ্যে। এক এক করে তিনি স্বামী ব্রহ্মানন্দ এবং মা সারদা দেবীর মন্দিরে গিয়েও পুষ্পাঞ্জলি দেন। সবশেষে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। অশীতিপর মহারাজের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন তিনি।
শুভেন্দু অধিকারী প্রেসিডেন্ট মহারাজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। কিছুক্ষণ একান্তে কথাবার্তাও হয় তাদের মধ্যে। বেলুড় মঠ সফর শেষে মুখ্যমন্ত্রী রওনা দেন শরৎ সদনের উদ্দেশ্যে। সেখানে জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। পরে দুর্গাপুরেও প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের