নিজস্ব প্রতিনিধি , হুগলী - মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে মহা সমারোহের সঙ্গে জেলায় জেলায় আয়োজিত হচ্ছে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের কাজ। কিন্তু হঠাৎই কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এই প্রকল্পের কাজ। পূর্বঘোষিত ক্যাম্প বাতিল হওয়ায় চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।
সূত্রের খবর, লক্ষীর ভাণ্ডারের পর সাধারণ মানুষের সমস্যা আরও দ্রুততার সঙ্গে সমাধানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প। শুরু থেকেই এই প্রকল্পের বিষয়ে বেশ ইতিবাচক সাড়া মিলেছে সাধারণ মানুষের পক্ষ থেকে। সেখানে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল কানাইপুরে এই প্রকল্পের ক্যাম্প। সোমবার সন্ধ্যায় মাইকে ঘোষণা হয়, চক্রবর্তী নগর এলাকায় মঙ্গলবার নির্ধারিত ক্যাম্প আর বসবে না। অথচ এর আগে প্রায় প্রতিদিনই একাধিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছিল।
হঠাৎই ক্যাম্প বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বহু সমস্যা সমাধানের আশাতেই তারা এই ক্যাম্পের অপেক্ষায় ছিলেন। জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে নর্দমা পরিষ্কার এই সমস্ত কিছুই তারা ক্যাম্প জানাতে চেয়েছিল। কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় সেটা আর হলো না।
এই ঘটনায় পঞ্চায়েত প্রধান ভবেশ ঘোষ দাবি করেন, 'শ্রীরামপুর বিডিও-সহ জেলা ও রাজ্য নেতৃত্বের নির্দেশেই সাময়িকভাবে প্রকল্প বন্ধ রাখা হয়েছে। আগের ক্যাম্পে আসা অভিযোগগুলির এস্টিমেট ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন ক্যাম্প হবে না।'
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শ্রীরামপুরের বিডিও। তার বক্তব্য, 'কোনো ক্যাম্প বাতিল করা হয়নি। মুখ্যমন্ত্রী ঘোষিত কোন প্রকল্প আমরা বন্ধ করতে পারি না। যেই প্রচার চালানো হচ্ছে সেটা সর্ম্পূণ সত্য না। ক্যাম্প আগামী ২- ৩ দিন থাকছে না। কারণ, যে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে সেগুলোর ব্যাক অফিসের কাজ হবে। আবার আগামী ১৫ তারিখ থেকে পূর্বের মতন ক্যাম্প শুরু হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের