নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - মুখ্যমন্ত্রীর নির্দেশ না মেনেই অবাধে চলছে ডাম্পার। ফলে কার্যত বেহাল অবস্থা নেতাজি সুভাষ রোডের। জায়গায় জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ। ধুলোর জেরে নিত্যযাত্রীদের প্রাণ ওষ্ঠাগত। তার ওপর আবার বৃষ্টি। সব মিলিয়ে বেহাল রাস্তাঘাটের কারণে এলাকার মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সূত্রের খবর , পুরুলিয়ার নেতাজি সুভাষ রোডের হাল বেহাল। এই রাস্তাটি মূলত পুরুলিয়ার বিখ্যাত রামচন্দ্রপুর চক্ষু হাসপাতাল ও সন্তুরি ব্লকের একমাত্র রাস্তা। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে , এমনিই সময় রাস্তার ওপর থেকে যাওয়া যায় না। তার ওপর গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা হয়ে দাঁড়িয়েছে এক মূর্তিমান বিভীষিকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 'শাসক দলের নেতৃত্ব যারা আছেন তারাও জানেন। কিন্তু তারা একেবারে নিশ্চুপ।
ঘটনা প্রসঙ্গে নিত্যযাত্রী নন্দিতা আচার্য বলেন, 'রাস্তার অবস্থা খুব খারাপ। এছাড়া এত ধুলো ওড়ে যে রাস্তা থেকে যাওয়া যায় না। প্রশাসনে কাছে আবেদন করবো এই ডাম্পার গুলো যেন রাতে চলাচল করে। এখানকার নেতারা মুখ্যমন্ত্রীর কথা শোনে না। সবাই কাটমানি খেতে ব্যস্ত।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের