নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মুখ্যমন্ত্রীর জনসভা শেষ হলেও উচ্ছ্বাস যেন এখনও থামেনি। সকাল থেকে শুরু হওয়া ভিড় বিকেল গড়াতেও যেন উপচে পড়ে। প্রশাসনিক বৈঠকের পর এদিনই সভা থেকে জেলার দাবি-দাওয়া নিয়ে সরাসরি বার্তা দেন তিনি। সেই বক্তব্য শুনতেই লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছিলেন রাসমেলার ঐতিহাসিক ময়দানে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বহুদিন ধরে আটকে থাকা সড়ক, সেতু পরিকাঠামো উন্নয়নের বহু দাবি মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি তুলে ধরা হয়। তিনি কর্মী-সমর্থকদের আশ্বাস দিয়েছেন দ্রুত সমাধানের। কৃষকবন্ধু, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, এসব প্রকল্পের সুফল পৌঁছেছে গোটা জেলাজুড়ে। তাই নয়টি আসনেই জয় নিশ্চিত করতে দিদির পাশে থাকার অঙ্গীকার জানান তৃণমূলের কর্মীরা। প্রত্যেকটি বুথ থেকে কমপক্ষে ১৫০ জনেরও বেশি মানুষ জনসভায় হাজির হয়েছেন বলে দাবি সংগঠনের।

কাটামারী গ্রামের বাসিন্দা অচিন্ত কুমার রায় জানান, 'দিদির বক্তব্য শুনে আরও শক্তি পেলাম। উন্নয়নের ধারায় হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলেই খুশি। আজকের সভা দেখে বোঝা গেল, আগামীদিনে আরও বেশি সংখ্যক MLA নিয়ে তৃণমূল জয়ী হবে। ওনার বার্তা পেয়ে আমরা আরও জোর দিয়ে কাজে নামব'।
চিল্কিরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্রী বর্মন জানান, 'আমাদের এলাকা থেকেই হাজারেরও বেশি মানুষ আজকে এসেছিলেন। দিদির উন্নয়নমুখী পরিকল্পনার কথায় মানুষের মন ছুঁয়ে গেছে। এই জনসভা শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, কোচবিহারের ভবিষ্যৎ উন্নয়নের অঙ্গীকারও বটে। এছাড়াও মুখ্যমন্ত্রীর সামনে এলাকার দাবি তুলে ধরতে পরত আমাদের জন্য বড় সুযোগ'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের