নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের রহস্যমৃত্যুর শিকার বাংলার এক পরিযায়ী শ্রমিক। এবার উস্তি থানা এলাকার যুবক মঞ্জুর আলম লস্করের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মুক্তিপণ দাবি করে ফোন আসার পরই মৃত্যুর খবর পৌঁছনোর ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবার। বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।
মৃত পরিযায়ী শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর, বয়স ৩২। তিনি রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। প্রায় এক দশক ধরে অন্ধ্রপ্রদেশের কোমারুল এলাকায় কাজ করতেন তিনি। কাজের ফাঁকে ফাঁকে বাড়িতে আসতেন মঞ্জুর। মাসখানেক আগে ছুটিতে বাড়ি এলেও প্রায় ২০ দিন আগে ফের কর্মস্থলে ফিরে যান। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার মঞ্জুরের বাড়িতে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অভিযোগ, ফোন করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে মঞ্জুরকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
পরিবারের দাবি, আতঙ্কে মঞ্জুরের স্ত্রী ওই নম্বরে ৬ হাজার টাকা পাঠান। কিন্তু তাতেও রক্ষা হয়নি। বুধবার ওই নম্বর থেকেই ফোন করে জানানো হয়, মঞ্জুর মারা গিয়েছেন। মৃতের দাদা গিয়াসউদ্দিন লস্কর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, অভিযোগ করেছেন, বাংলাদেশি সন্দেহে তার ভাইকে মারধর করে খুন করা হয়েছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের