691b1280edad5_WhatsApp Image 2025-11-17 at 10.28.34 AM
নভেম্বর ১৭, ২০২৫ রাত ০৯:১২ IST

মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁত পেতে কতটা মাজনের প্রয়োজন জানেন ?

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিজ্ঞাপনে প্রায়ই দেখা যায় ব্রাশের এক প্রান্ত থেকে ওপর প্রান্ত অবধি মোটা করে মাজন লাগানো। সত্যিই কি এতটা মাজনের প্রয়োজন হয়? দাঁত ভালো রাখতে দিনে দু'বার দাঁত মাজার পরামর্শ দেন দন্ত চিকিৎসকরা। অনেকেই সতর্কতাবশত খাবারের পরে দাঁত মাজেন। কিন্তু কতটা পরিমান মাজন ব্যবহারে দাঁতের সুস্থতা বজায় থাকে  তা হয়তো অনেকেই জানে না। পরামর্শ দিচ্ছেন দন্ত চিকিৎসক

বিশেষজ্ঞদের মতে , বেশি মাজন নিলেই দাঁত ভালো থাকবে - সম্পূর্ণ ভুল ধারণা। অতিরিক্ত মাজনের ব্যবহারের ফলে মাড়ি সহ দাঁতের ক্ষতি হতে পারে। আমেরিকার সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষণা বলছে, বেশির ভাগ টুথপেস্টেই ফ্লুওরাইড থাকে, যা দাঁতের ক্ষয় রোধে সহায়ক। কিন্তু এই উপাদানেরও নির্দিষ্ট মাত্রা রয়েছে। বেশি ফ্লুওরাইড ব্যবহারে বিশেষত শিশুদের ক্ষেত্রে ডেন্টাল ফ্লুরোসিস নামের সমস্যা দেখা দিতে পারে।

কতটা মাজন ব্যবহার করা উচিত, তার উত্তরে চিকিৎসকরা জানিয়েছেন , ১ থেকে ৩ বছরের শিশুদের চালের দানার সমান মাজন ব্যবহার করা উচিত। ৭ থেকে ১০ বছরের শিশুদের মটর দানার সমান মাজন ব্যবহার যথেষ্ট। এর বেশি বয়সের মানুষরা মটর দানার থেকে একটু বেশি পরিমান  মাজন ব্যবহার করা আবশ্যক। দিনে দু'বার দাঁত মাজলেই মুখগহ্বরের সুস্থতা বজায় থাকে তবে মাজন যাতে পেটে না চলে যায় সেদিকে নজর দিতে হবে।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা