নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজনীতির ঝড়-ঝাপটা পেরিয়ে শেষ পর্যন্ত জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তুভ বাগচি। দীর্ঘদিনের সঙ্গী প্রীতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। তাদের বিয়ে উপলক্ষ্যে শ্রীরামপুরে ছিল জমজমাট আয়োজন।
বুধবার সন্ধ্যায় শ্রীরামপুর মরাদানে বসেছিল কৌস্তুভ বাগচির বিয়ের আসর। বছর খানেক আগে আইনি বিয়ে সেরে ফেললেও এবার ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হল তাদের আনুষ্ঠানিক বিয়ে। ধুতি-পাঞ্জাবি, মালাবদল, আচার সবকিছু মিলিয়ে উৎসবের মরশুমে ছিল খুশির আবহ। কৌস্তুভের স্ত্রী প্রীতি করও একজন আইনজীবী, কর্মসূত্রে কলকাতা হাই কোর্টেই কাজ তার। দীর্ঘদিন ধরেই প্রীতির সঙ্গে তার সম্পর্ক ছিল।
কৌস্তুভের কথায়,২০২২ সালে যখন তিনি রাজনৈতিক প্রতিবাদস্বরূপ মাথা মুন্ডন করেছিলেন, তখনও প্রীতি নিঃশব্দে পাশে থেকেছেন। তিনি জানান, ২০২৪ সালে আইনি বিয়ে সেরেছিলেন। এবার সামাজিক রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন করলেন। যদিও প্রীতি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। রাজনীতির বাইরে গিয়ে বিয়ের দিনে সম্পূর্ণ অন্য মেজাজে ছিলেন বিজেপি নেতা। বিয়ে উপলক্ষ্যে দলের পক্ষ থেকে ৫-৬ দিনের ছুটি নিয়েছেন তিনি। তবে শীঘ্রই তিনি রাজনীতির ময়দানে ফিরবেন বলে জানান।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের