নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর তার আগেই ফের দলবদল। মুর্শিদাবাদের বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে প্রায় ১৬০টি পরিবার। সেই যোগদানকে কেন্দ্র করে ফের মুর্শিদাবাদের মাটি শক্ত করছে বিজেপি।
মুর্শিদাবাদে দীর্ঘদিনের প্রধান তিন শাসক দল তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে প্রায় ১৬০টি পরিবার নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেয়। এই পরিবারগুলি এতদিন বিভিন্ন দল করলেও অবশেষে বিরোধী দলগুলির ওপর বিরক্ত হয়ে অবশেষে বিজেপি সভাপতি মলয় মহাজন হাত ধরে পদ্মশিবিরে যোগদান করে। কেন্দ্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি আস্থা রেখে আর সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে তারা বিজেপির পতাকা হাতে নিয়েছেন।
বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন জানিয়েছেন, "আজ বেশ কিছু অন্য দল থেকে মানুষজন ভারতীয় জনতা পার্টিতে আবেদন করেছে। তবে আজ শুধু জেলাস্তরের কিছু পদাধিকারীদের জয়েনিং হবে। আজ যে কয়েকজন দলে আসবে তাদের নাম ঘোষণা করব আপনাদের সামনে। এই যোগদান আসন্ন নির্বাচনে দলের জয়ের পথ আরও সুগম করবে।"
তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী মহঃ জালাউদ্দিন, "এতদিন তৃণমূল থেকে আমরা কোনো সম্মান পাইনি। বলা হয়েছিল সংখ্যালঘুদের পাশে আছি, তাদের কাজ করে দেওয়া হবে, তবে সেসব কিছুই হয়নি। তাই আমরা বিরক্ত হয়ে নরেন্দ্র মোদির সঙ্গে উন্নয়নে পথে যুক্ত হয়েছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের