নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল কান্দিতে। আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারের ৬ জন সদস্য, যার মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ কান্দি অঞ্চল।
সূত্রের খবর, কান্দি থানার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা ডালিম শেখের বাড়িতে বুধবার ভয়াবহ বিপর্যয় ঘটে। প্রতিদিনের মতো তার স্ত্রী রাজিয়া বিবি রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎই বিকট শব্দে ফেটে যায় গ্যাস সিলিন্ডার, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত আগুনে পুড়ে যায়। চোখের সামনে আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় সমগ্র এলাকা।
পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে দগ্ধ হন ডালিম শেখের স্ত্রী ও সন্তানসহ ৬ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ৬ বছরের শিশু সন্তানের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ ও দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। শেষ পর্যন্ত সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে রয়েছেন, আনিসুর এসকে (৪০), আল্লাদী বিবি (৩৫), রুলি বিবি (২৬), নুরজাহান খাতুন (১৬) এবং রিজবা বিবি (৩৫)।
বর্তমানে আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতদের দেহের একাধিক অংশ গুরুতর জখম হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। কিন্তু সিলিন্ডারে কোনও সমস্যা ছিল নাকি দুর্ঘটনার নেপথ্যে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের