নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নির্বাচনের দামামা প্রায় বেজেই গেছে। আর এই আবহে প্রচারের কাজে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। রণ সংকল্প সভার অংশ হিসেবে শনিবার বহরমপুরের মাটি থেকে ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তির কথা স্মরণ করিয়ে ছাব্বিশের লড়াইয়ের আগে ফের রাজনৈতিক তাপমাত্রা বাড়াল তৃণমূল। শনিবার বহরমপুরে দাঁড়িয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক।
শনিবার বহরমপুরের রোড শো থেকেই সুর চড়ান অভিষেক। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর পরাজয়ের কথা তুলে ধরে তিনি প্রথমেই বহরমপুর ও মুর্শিদাবাদবাসীকে ধন্যবাদ জানান। অভিষেকের বক্তব্য, '২০২৪ সালে বিজেপির ডামি প্রার্থীকে এখান থেকে হারানোর জন্য বহরমপুরবাসীকে কৃতজ্ঞতা। তাকে প্রাক্তন করে দেওয়ার জন্য ধন্যবাদ।'
এদিন কংগ্রেস নেতা অধীর রঞ্জনকে সরাসরি বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, 'দুবেলা সাংবাদিক বৈঠক করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। আজ গরম লাগলে, বৃষ্টি পড়লে সেটার জন্যও মমতাকে দায়ী করেন।' শুধু অধীর নয়, এদিন কংগ্রেসকেও নিশানা করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক বলেন, ' শুধু বিজেপি শাসিত রাজ্যে নয় কংগ্রেস শাসিত তেলেঙ্গানা ও কর্নাটকেও বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। কিন্তু সেই রাজ্যগুলির সরকার বাঙালিদের পাশে দাঁড়ায়নি।' তার কথায়, কংগ্রেস ও বিজেপি দুপক্ষই বাংলার স্বার্থে ব্যর্থ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের