নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - আগামীকাল বিশ্বকর্মা পুজো। বড় বড় প্যান্ডেলের কাজ প্রায় শেষ হয়ে গেলেও এখনও বেশকিছু প্রস্তুতি বাকি। এই পুজো মূলত কারখানা, অফিস সহ বিভিন্ন বাড়িতেও হয়ে থাকে। তাই বাড়ি সহ বেশকিছু পুজো প্যান্ডেলের ঠাকুর কেনা এখনও বাকি। তবে রাস্তার আলোকসজ্জা সহ প্যান্ডেলের কাজ অনেকটাই শেষ।

অন্যবছরের মত এবারও শিলিগুড়িতে চলছে জোরকদমে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। তবে গত তিনদিন ধরেই বৃষ্টির প্রকোপ কাটছেনা শিলিগুড়িতে। বৃষ্টিভিজে একদিকে কাজ করে চলেছেন প্যান্ডেলের কর্মীরা। আবার তেমনই মাথায় ছাতা নিয়েও ঠাকুর নিয়ে বসেছেন দোকানীরা। অনেক পাড়ার ঠাকুরই রাতের বেলায় নিয়ে যাওয়া হয়। সেইদিকেই মুখিয়ে রয়েছেন তারা। ঠাকুরের গায়ে কাপড় জড়িয়ে আপাতত রাতের খদ্দেরদের অপেক্ষায় রয়েছে দোকানীরা।

পুজো সহ মহালয়া , মানুষের কাজের ব্যস্ততা এখন তুঙ্গে। তবে মার্কেটিংয়ের অবস্থা ভীষণই খারাপ। হয়তো বিশ্বকর্মা পুজোর পরেই পুজোর বাজারে ভিড় নেমে আসবে সাধারণ মানুষের। তবে , সবমিলিয়ে বৃষ্টি হোক বা বাজারের অতিরিক্ত দাম বিশ্বকর্মা পুজোর তোড়জোড় চলছে পুরোদমে। দোকানীদের মতে বেশ ভালই বিক্রিবাট্টা চলছে। কারণ, পুজো যারা করার তারা বেশি দাম দিয়ে হলেও ঠাকুর নেবেনই। আর শেষমুহূর্তে সবসময় ঠাকুরের দাম চড়া হয়। আলোকসজ্জায় সেজে উঠেছে রাস্তাঘাট। রাত হলেই সেই আলো জ্বলে উঠছে গত দুই দিন ধরে। বৃষ্টিকে সাথে নিয়েই বিশ্বকর্মা পুজোয় মেতেছেন শিলিগুড়িবাসী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের