নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পথ দুর্ঘটনায় প্রাণ গেল ১ শ্রমিকের, আহত আরও পাঁচ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম মাফু সেখ। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়, দেহটি ময়নাতদন্তেরজন্য নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঝাড়খণ্ডের দিক থেকে ধানবোঝাই একটি ম্যাটাডোর মোড়গ্রামের দিকে যাচ্ছিল। গোপালপুরের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারকে পাস কাটানোর সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড আঘাতে ম্যাটাডোরটি সড়কের উপর উল্টে পড়ে। ভেতরে থাকা শ্রমিকরা ভারী বস্তার নিচে আটকে পড়ে গুরুতর জখম হন।
প্রত্যক্ষদর্শী মেহবুব আলি জানান, হঠাৎ প্রচণ্ড শব্দে চারিদিক কেঁপে উঠেছিল। দৌড়ে গিয়ে দেখি গাড়িটা সম্পূর্ণ উল্টে রয়েছে। প্রথমে বোঝাই যাচ্ছিল না কে কোথায় আটকে আছে। আমরা অনেকটা সময় ধরে ধানের বস্তা সরিয়ে শ্রমিকদের বের করি। ম্যাটাডোরটির মধ্যে মোট ১১ জন ছিল। ছয় জনের অবস্থা বেশ আশঙ্কাজনক মনে হচ্ছিল। পরে পুলিশবাহিনী এসে উদ্ধারকাজ সম্পন্ন করে , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে '।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের