নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বাড়ি ফাঁকা থাকার সুযোগে এক গৃহবধূর ঘরে জোরপূর্বক প্রবেশ করে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটে ময়নাগুড়িতে। নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করলে , ইতিমধ্যেই গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। বাকি দুই অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
সূত্রের খবর , ময়নাগুড়ির বাসিন্দা ওই গৃহবধূ গত শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন। সেই সময় সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করে তিন প্রতিবেশী যুবক। অভিযোগ , ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন তারা। তিনি ঘটনার প্রতিবাদ করলে , তাকে কাউকে কিছু না জানানোর হুমকি দেওয়া হয়। এমনকি প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
প্রথমে ভয়ে নিশ্চুপ থাকলেও পরে স্বামীকে সমস্ত বিষয় জানান নির্যাতিতা। এরপর স্বামীকে সঙ্গে নিয়ে এক পঞ্চায়েত সদস্যের কাছে যান তিনি। পঞ্চায়েত সদস্য তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন। নির্যাতিতা লিখিতভাবে অভিযোগ জানানোর পরই তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ।
পুলিশের তরফে জানানো হয় , গৌরাঙ্গ রায় নামে এক অভিযুক্তকে ইতিমধ্যে গ্রাফতার করা হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার পর এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি, নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের