নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ময়নায় রাজনৈতিক পালাবদলের লড়াই আরও তীব্র হল। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস বিজেপির এক নেতাকে দলে টেনে চমক দেওয়ার পর এবার পাল্টা শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই পদ্ম শিবিরে যোগ দিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে।
ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা-র হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন সংগ্রাম দলুই। উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালে ময়না কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অশোক দিন্দার কাছে পরাজিত হওয়ার পর সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন সংগ্রাম।
বিজেপিতে যোগ দিয়ে সংগ্রাম দলুই বলেন, রাজনৈতিকভাবে কিছুটা দূরে থাকলেও ময়নার মানুষের সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল। তিনি জানান, নরেন্দ্র মোদির আদর্শ ও আহ্বানে অনুপ্রাণিত হয়ে তিনি ‘নতুন বাংলা’ গড়ার লক্ষ্যে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই যোগদান অনুষ্ঠান থেকেই তৃণমূলকে কড়া বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' এটি শুধুমাত্র শুরু, আগামিদিনে আরও একাধিক নেতা বিজেপিতে যোগ দেবেন।' পাশাপাশি তিনি আরও বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় রাজনৈতিক পরিবর্তন আসন্ন এবং অনেকেই বিজেপিতে যোগ দিতে প্রস্তুত রয়েছেন। আগামী নির্বাচনে জেলার সবকটি আসনই বিজেপির দখলে যাবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের