নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুরের গণধর্ষণ মামলায় এক নজিরবিহীন ঘটনা। অভিযুক্ত সফিক শেখকে খোদ তাঁর দিদি রোজিনা শেখ পুলিশের হাতে তুলে দিয়ে সমাজে সাহস, ন্যায়বোধ ও মানবতার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন। ভাইয়ের নির্দোষ দাবি সত্ত্বেও দিদির দৃঢ় বক্তব্য- 'না করলেও সঙ্গ তো দিয়েছ।'
সূত্রের খবর, দুর্গাপুরের কলেজছাত্রী ধর্ষণকাণ্ডে ইতিমধ্যে সহপাঠী সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তিনজন ও সোমবার আরও দুইজনকে ধরা হয়, যার মধ্যে অন্যতম মূল অভিযুক্ত সফিক শেখ। পুলিশ যখন সফিককে খুঁজে পাচ্ছিল না, তখন এগিয়ে আসেন তার দিদি রোজিনা শেখ। ভাইয়ের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ জানার পরই রোজিনা সক্রিয় হন। তিনি সফিকের শ্বশুরবাড়িতে ফোন করে অনুরোধ করেন, সফিক যোগাযোগ করলে যেন তাকে জানানো হয়।
পরে সফিক অন্য একটি নম্বর থেকে ফোন করলে, রোজিনা সেই নম্বর জোগাড় করে যোগাযোগ করেন। ফোনে ভাইকে তিনি অনুরোধ করেন আত্মসমর্পণ করতে। সফিক নির্দোষ দাবি করলে রোজিনা বলেন, 'না করলেও সঙ্গ তো দিয়েছ।' এরপর রোজিনা পরিকল্পনা করেন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার।
অন্ডাল হাইওয়ের নিচে সফিককে ডেকে পাঠান তিনি। ভাই পালাতে চাইলেও দিদির সামনে থেমে যায়। সাদা পোশাকে থাকা পুলিশদের সঙ্গে যোগাযোগ করে রোজিনা নিজেই ভাইকে পুলিশের গাড়িতে তুলে দেন। সেই মুহূর্তে উপস্থিত প্রত্যেকেই দিদির সাহস ও মানবিকতার প্রশংসা করেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের