নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সাবেক ছিট মহল এলাকায় এনুমারেশন ফর্ম ঘিরে নতুন বিতর্ক। ফর্মে ছিট মহলবাসীদের জন্য আলাদা কলাম না থাকায় ফর্ম নিতে অস্বীকার করেছিলেন পোয়াতুরকুঠির বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বুধবার সমস্যার সমাধানে এবার আসরে নামলেন খোদ মন্ত্রী উদয়ন গুহ।
সূত্রের খবর, মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশে BLO রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শুরু করে। তবে ফর্ম বিতরণের সময় সাবেক ছিট পোয়াতুরকুঠির বাসিন্দারা ফর্ম নিতে অস্বীকার করেন। তাদের অভিযোগ, 'ছিট মহলের বাসিন্দা' হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার কোনও আলাদা কলাম ফর্মে রাখা হয়নি। বুথ লেভেল অফিসার তাদের বোঝানোর চেষ্টা করেন যে, আংশিকভাবে ফর্ম পূরণ করে জমা দিতে হবে, পরে সংশোধন করা যাবে। কিন্তু তাতে রাজি হননি স্থানীয় বাসিন্দারা।
ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের জেলাশাসকের সঙ্গে কথা বলে নিজেই বুধবার ছুটে যান পোয়াতুরকুঠিতে। সেখানকার জনগণের সঙ্গে কথা বলে তিনি তাদের আশ্বস্ত করেন। স্থানীয়দের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ' BLO রা এসে তাদের ফর্ম দেবেন এবং সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দেওয়া হবে।'
রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেন, ' ফর্ম তো নিতেই হবে। বিজেপি চাইছে যাতে এরা ফর্ম না নেয়। নাহলে তো বিজেপিরই লাভ। বিজেপি চায় এরা যাতে ভোটার না নয়। তাই ফর্মও নিতে হবে আর বিজেপিকে গোহারান হারাতেও হবে।'
মন্ত্রী আশ্বস্ত করার পর ছিটমহল বাসিন্দাদের দাবি, 'মন্ত্রী এসে জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। আমাদের শুধু ফর্ম ফিলআপ করলেই হবে আর কোনো হেনস্তার হতে হবে না। কালকে থেকে আমরা সবাই ফর্ম নেওয়া শুরু করবো।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের