69248177c9a29_IMG-20251124-WA0168
নভেম্বর ২৪, ২০২৫ রাত ০৯:৩২ IST

না পুড়িয়েই বানিয়ে ফেলুন বেগুন ভর্তা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতের রাতে রুটির সঙ্গে অন্যতম জনপ্রিয় পদ বেগুন ভর্তা। এর জুরি মেলা ভার। অসাধারণ এই বেগুন ভর্তার স্বাদ। অনেকরকম ভাবেই বানানো যায় এই বেগুন ভর্তা। না পুড়িয়েও বানিয়ে ফেলতে পারেন এই পদ। আসুন জেনে নি কিভাবে বানাবেন সুস্বাদু বেগুন ভর্তা -

উপকরণ -

১টি বড় বেগুন
১টি টম্যাটো
৫-৬ কোয়া রসুন
৪-৫টি কাঁচালঙ্কা
১ চা চামচ আদাকুচি
২-৩ টেবিল চামচ সর্ষের তেল
স্বাদমতো নুন
ধনেপাতা কুচি

রন্ধন প্রণালী -

প্রথমে বেগুনটি চার ফালি আর টম্যাটো দু’টুকরো করে কেটে নিন। ননস্টিক পাত্রে সর্ষের তেল গরম করে তেলে দিয়ে দিন বেগুনের টুকরো, টম্যাটোর টুকরো। রসুন আর কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন। গ্যাসের আঁচ একে বারে কম রাখুন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে এক পিঠ ভাজা ভাজা হয়ে গেলে বেগুন আর টম্যাটোর টুকরোগুলি উল্টে দিন। আবারও ঢেকে দিন মিনিট পাঁচেকের জন্য। এ বার টম্যাটো আর বেগুনের খোসা ছাড়িয়ে নিয়ে হাতা দিয়ে ভাল করে মাখামাখা করে নিন। এ বার উপর থেকে আদাকুচি আর নুন ছড়িয়ে দিন। ভাল করে মিশিয়ে উপর থেকে আরও খানিকটা ধনেপাতাকুচি আর সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত হোক বা রুটি, জমে যাবে এই বেগুনের ভর্তার সঙ্গে।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের