নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নাবালিকা ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ মহকুমা জুড়ে। বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। যদিও ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে , মালঞ্চপাড়ার বাসিন্দা রোহিত দাস। বহুদিন আগে এলাকার এক কিশোরী পড়ুয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। অভিযোগ, কয়েক মাস আগে অভিযুক্ত ওই নাবালিকাকে নিয়ে মায়াপুরের একটি হোটেলে যায়। সেখানে তার সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপন করে এবং সেই মুহূর্ত মোবাইল ফোনে রেকর্ড করা হয় বলে দাবি।

পরবর্তীতে সেই ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সম্প্রতি ভাইরাল হওয়া ওই দৃশ্য কিশোরীর পরিবারের নজরে আসতেই ক্ষোভ তৈরি হয়। এরপর শুক্রবার নবদ্বীপ থানায় অভিযুক্ত রোহিত দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পড়ুয়ার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শুক্রবার গভীর রাতে এলাকা থেকে সংশ্লিষ্ট যুবককে আটক করে পুলিশ।
এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানান, 'অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পকশো আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করা হয়েছে। আইনভঙ্গের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না'।
অন্যদিকে ধৃত যুবক বলেন, 'ভিডিওটি আমি ছাড়িনি। অজানা একটি প্রোফাইল থেকে সেটি পোস্ট হয়েছে। ক্লিপটি রেকর্ড করা হয়েছিল ঠিকই, তবে মেয়েটির মোবাইল থেকেই। আমি জানতাম ওই ফুটেজটি সে নিজের বন্ধুদের পাঠিয়েছিল। আমাকেও হোয়াটস অ্যাপে ওয়ান টাইম করে দিয়েছিল, যা ডাউনলোড করা যায় না এবং স্ক্রিনশট নেওয়াও সম্ভব নয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের