নিজস্ব প্রতিনিধি , উত্তর চব্বিশ পরগণা - যৌন হেনস্থার ঘটনা বেড়েই চলেছে দিনের পর দিন। ভাল মানুষের রূপে সমাজে বেড়ে উঠেছে রাক্ষসরা। এবার ভাইজিকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বারাসাতে। ঘটনায় অভিযুক্তকে ২০ বছরের সাজা ঘোষণা করল বারাসাত জেলা আদালত।
সূত্রের খবর , ২০২৩ সালের ডিসেম্বর মাসে অশোকনগর থানায় একজন নাবালিকাকে ধর্ষনের অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ছিল তার পিসেমশায়ের বিরুদ্ধে। অভিযোগের উপর ভিত্তি করে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বয়স ৪৮।
অভিযুক্ত আব্দুর রহমান নাবালিকাকে স্কুল নিয়ে যাওয়ার নাম করে প্রায় দিনই তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাতেন। ভয়ে মুখ খুলতেন না নির্যাতিতা। তবে একসময় সব সত্যিটা প্রকাশ্যে আসে। বুধবার বারাসাত জেলা কক্স আদালতে পক্সো ধারার অধীনে সেই মামলার শুনানিতে অভিযুক্তের কুড়ি বছর কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই মামলার সরকারি আইনজীবী বলেন, "আত্মীয়তার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই ভাইঝিকে স্কুল টাইমের আগে বাড়িতে নিয়ে যেতেন। এরপর খারাপ কাজ করে স্কুলে দিয়ে আসতেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করেই অভিযুক্তকে সাজা দেওয়া হয়েছে। শ্রীমতি সংযুক্তা সেনগুপ্ত পক্সো অ্যাক্টের অধীনে ২০ বছরের সাজা শুনিয়েছেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের