নিজস্ব প্রতিনিধি , মালদহ - নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২ যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক এলাকায়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত জারি রেখেছে পুলিশ। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় মহলে। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে , এলাকার এক নিম্নবিত্ত পরিবারের ৯ বছরের শিশু ৬ ফেব্রুয়ারি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করেও কোনও হদিশ না মেলায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। সেদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।

পুলিশের তৎপরতায় পরদিন সকালে অঞ্চলের লিচুবাগান থেকে নগ্ন ও জখম অবস্থায় উদ্ধার করা হয় বাচ্চাটিকে। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, নাবালকটি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। এরপর ঘটনার সূত্র ধরে অনুসন্ধান শুরু করে পুলিশ। অবশেষে ১৩ ফেব্রুয়ারি দুই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী জানান, 'শিশুটি নিম্নবিত্ত পরিবারের। বেশিরভাগ সময় দাদু-ঠাকুমার সঙ্গেই থাকত। আমাদের ধারণা, অভিযুক্তরা সেই সুযোগ নিয়েছে। ধৃতদের মধ্যে একজন মাদকাসক্ত। বাচ্চাটিকে কোর্টে বয়ান রেকর্ডের জন্য পাঠানো হয়েছে। নিশ্চিতকরণ পেলেই আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের