নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - নাগরাকাটা কাণ্ডে ফের নয়া মোড়। বুধবারের পর নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় ফের গ্রেফতার দুই অভিযুক্ত। এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, উত্তরবঙ্গে বন্যা কবলিত দুর্গতদের ত্রাণ বিতরণ করতে গিয়ে জনরোষের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনায় শাসক - বিরোধী ব্যাপক তরজা শুরু হয়। ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে নাগরাকাটা ও জয়গাঁ এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে এদের কারও নামই এফআইআরে ছিল না।
এর আগে নাগরাকাটা থেকে একরামুল হক ও গোবিন্দ শর্মাকে গ্রেফতার করা হয়েছিল, যাদের নামও ছিল না প্রথম অভিযোগপত্রে। তবুও তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। হামলার ঘটনায় একের পর এক নতুন নাম উঠে আসায় তদন্ত ক্রমশ আরও জটিল হচ্ছে বলে মনে করছে তদন্তকারীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের