নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - উত্তরবঙ্গের ধস বিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ ও পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মারধরের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এলাকাবাসীর একাংশের বিক্ষোভ মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয়। হামলার পিছনে তৃণমূলের সক্রিয় মদত অভিযোগ বিজেপির।
সূত্রের খবর, সোমবার নাগরাকাটার বামনডাঙা এলাকায় ধস দুর্গতদের খোঁজখবর নিতে যান মালদহের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় আচমকাই একদল উত্তেজিত মানুষ তাদের উদ্দেশ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে। শীঘ্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। চোখের পলকেই শুরু হয় বিশৃঙ্খলা। বিজেপি বিজেপি বিধায়কের গাড়িতে পাথর, লাঠি, এমনকি জুতোও ছোড়া হয় বলে অভিযোগ।
শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই উত্তপ্ত রূপ নেয় যে এই হামলায় বিজেপি সাংসদ খগেন মুর্মু গুরুতর ভাবে আহত হন। রীতিমতো তার মাথা ফেটে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। বিধায়ক শঙ্কর ঘোষকেও পিছন থেকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। হঠাৎ চড়াও হওয়া বিক্ষোভকারীদের এড়িয়ে নিরাপত্তারক্ষীদের সহায়তায় কোনোমতে এলাকা ছাড়েন দুজন নেতা।
বিজেপির দাবি, এই হামলার পিছনে তৃণমূলের গুন্ডারা জড়িত। বিজেপি নেতা শঙ্কর ঘোষ অভিযোগ করেন, ' আমরা ত্রাণ দিতে গেছিলাম কিন্তু সেখানে গিয়ে দিদির সৈনিকেরা আমাদের ওপর হামলা চালায়। কোনো কারণ ছাড়াই আমাদের ওপর আক্রমণ চালানো হয়েছে। খগেন মুর্মু গুরুতর ভাবে জখম হয়েছেন। আমার সারা শরীরে কাঁচ ঢুকে গেছে। একটা ত্রাণ শিবিরে গিয়ে এরমভাবে হামলার শিকার হতে হল আমাদের এর থেকে লজ্জার কিছু হয়না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের