নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR তালিকায় নামের পাশে ‘বিচারাধীন’ উল্লেখ থাকায় গভীর উদ্বেগে সাবেক ছিটমহলবাসীরা। নাগরিকত্ব পাওয়ার এক দশক পরেও ভোটার তালিকায় চূড়ান্ত স্বীকৃতি না মেলায় অনিশ্চয়তায় ভুগছেন তারা। দ্রুত সমস্যার সমাধানের দাবিতে সোমবার প্রশাসনের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দারা।
২০১৫ সালের ৩১ জুলাই ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তির পর হাজার হাজার মানুষ ভারতীয় নাগরিকত্বের স্বাদ পেয়েছিলেন। প্রয়োজনীয় সমস্ত সরকারি নথিপত্র এবং নিয়ম মেনে আবেদন জানানো সত্ত্বেও, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর কেন তাদের নাম ভোটার তালিকায় চূড়ান্ত হচ্ছে না এই প্রশ্নই এখন তুঙ্গে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ভোটার তালিকায় তাদের নাম চূড়ান্ত হয়নি। ২০২৬ সালের প্রকাশিত SIR তালিকায় অধিকাংশের নাম ‘বিচারাধীন’ দেখানো হয়েছে, যা তাদের নাগরিক অধিকার ও ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।
এই পরিস্থিতিতে সোমবার দিনহাটা মহকুমা শাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত নিষ্পত্তির আবেদন জানান তারা। মহকুমা শাসকের মাধ্যমে জেলা শাসক, জাতীয় নির্বাচন কমিশন ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে। বাসিন্দাদের দাবি, '১০ হাজার বাসিন্দাদের মধ্যে প্রায় ৯ হাজার মানুষের নাম বিচারাধীন রয়েছে। সরকারের কাছে আমাদের অনুরোধ ২০১৫ সালে যেভাবে আমাদের নাম নাগরিকত্বের আওতায় আনা হয়েছিল সেই ভাবেই যেন থেকে যায়।'
ছিটমহলবাসীরা আরও অভিযোগ, 'আমাদের বিল পাশ করে নাগরিকত্ব দেওয়া হয়েছিল কিন্তু এখন সেই নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে।' তারা আরও জানান, ' জেলাশাসকের কাছে সবটা জানিয়েছি তিনি বলেছেন বিচারকদের সঙ্গে কথা বলবেন। যাতে আমাদের নাম যতটা দ্রুত সম্ভব নিষ্পত্তি করা যায়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের