নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - চাকরি টিকিয়ে রাখার ভয় দেখিয়ে মহিলা সহকর্মীর সম্মানহানি! রাতের ডিউটির অন্ধকারে চলত নোংরা খেলা।সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক এক ওয়ার্ড গার্লের উপর ফ্যাসিলিটি ম্যানেজারের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, পাঁশকুড়া সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের এক ফ্যাসিলিটি ম্যানেজার একই হাসপাতালের এক চুক্তিভিত্তিক ওয়ার্ড গার্লের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। ওই স্বাস্থ্যকর্মী জানান, রাতের ডিউটির সময় ওষুধ দেওয়ার নাম করে ফাঁকা ঘরে ডেকে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত অভিযুক্ত।

তরুণীর অভিযোগ অনুযায়ী , পাঁশকুড়া সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে চাকরি নেওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয় তার জীবনে নেমে আসে দুঃস্বপ্ন। তিনি চুক্তিভিত্তিক ওয়ার্ড গার্ল হিসাবে কাজ করছিলেন। অভিযোগ, হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার প্রায়ই নানা অজুহাতে তাকে একা ডেকে পাঠাতেন। কখনও ওষুধের হিসেব নিতে, কখনও রোগীর ফাইলের কাজের কথা বলে। রাতের ডিউটির সময় বিষয়টা আরও বাড়তে থাকে। হাসপাতালের অন্ধকার করিডর আর ফাঁকা ঘরগুলোকে ব্যবহার করে নাকি তিনি সুযোগ নিতেন।

তরুণী আরও দাবি করেন, একাধিকবার তাকে ফাঁকা ঘরে ডেকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়া হয়েছে। রাজি না হলে বারবার চাকরি খোয়ানোর হুমকি দিতেন অভিযুক্ত। “চাকরি রাখতে হলে যা বলছি তাই করতে হবে”, এই কথাগুলো নাকি নিয়মিত শুনতে হতো তাকে। অভিযোগ, ম্যানেজার কখনও প্রশংসার ভান করে, কখনও হুমকি দিয়ে তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে চাইতেন। রাজি না হলে বাড়ির সামনে তরুণীর মৃতদেহ ফেলে রেখে আসা হবে এমন হুমকির স্বীকারও হন ওই তরুণী।
প্রতিদিনের এই মানসিক টর্চার সহ্য করতে করতে তিনি আতঙ্কে ভুগতে শুরু করেন। কিন্তু জীবিকার জন্য চাকরি ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাই প্রথমে চুপ করে সহ্য করছিলেন। পরে পরিস্থিতি অসহ্য হয়ে উঠলে সাহস করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করেন। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তরুণী স্পষ্ট জানিয়েছেন, তার দাবি প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ তিনি দিতে প্রস্তুত। তার কথায়, “আমার সঙ্গে যা হয়েছে, সেটা আর কোনও মেয়ের সঙ্গে যেন না হয়, তাই আমি মুখ খুলেছি।”

হাসপাতালের সিকিউরিটি গার্ড রাজু খাঁড়া জানান, অভিযুক্ত ব্যক্তি ভীষণ নোংরা স্বভাবের ছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতালে ঘোরাঘুরি করত, যা একেবারেই অস্বাভাবিক। শুধু মহিলা স্টাফ নয়, পুরুষ কর্মীদের উপরও সে নিয়মিত মানসিক নির্যাতন চালাত। রাজু বলেন, “আমরা সবাই খুব কম মজুরিতে কাজ করি, সেই টাকাতেই সংসার চলে। কিন্তু তার অত্যাচার দিনের পর দিন সহ্য করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আজ আমাদের ছোট বোনের সঙ্গে যা ঘটেছে, তার পরে আমাদের একটাই দাবি, ও যেন সারাজীবন কারাগারেই থাকে, প্রয়োজনে ফাঁসির সাজাও দেওয়া হোক।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের