নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নির্বাচনকে ঘিরে জেলায় জেলায় কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরে শান্তিপূর্ণ ভোট করাতে বেড়েছে পুলিশি তৎপরতা। জেলার গুরুত্বপূর্ণ মোড়,সীমান্তবর্তী এলাকায় বসেছে নাকা চেকিং। অস্ত্র আর টাকা ঢোকা রুখতেই এই উদ্যোগ। শান্তিপূর্ণ ভোট করাতেই একাধিক পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।
সূত্রের খবর , প্রতিটি বিধানসভা এলাকায় একাধিক অস্থায়ী নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। এছাড়াও আন্তঃরাজ্য সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহজনক গাড়ি দেখলেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলছে তল্লাশি। ৫০ হাজার টাকার বেশি নগদ থাকলে দেখাতে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। ভোটের সময় বেআইনি লেনদেন,অস্ত্র পাচার ঠেকাতেই এই কড়া পদক্ষেপ। এখনো পর্যন্ত জেলায় বড় অঙ্কের টাকা বা অস্ত্র উদ্ধারের খবর নেই বলে জানিয়েছে প্রশাসন।
জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল বলেন,'প্রতিটি বিধানসভা এলাকায় ৩টি করে নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। ইন্টার ডিস্ট্রিক ও সীমান্ত এলাকাতেও প্রয়োজন মতো অতিরিক্ত চেকিং চলছে। ৫০ হাজার টাকার বেশি নগদ থাকলে বৈধ নথি দেখানো বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে আমরা কাজ করছি। নির্বাচন এলেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বস্তা বস্তা টাকা ও আগ্নেয়াস্ত্র পাচার আর হতে দেবে না পুলিশ প্রশাসন। '
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের