নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - নামী ব্র্যান্ডের সর্ষের তেলের লোগো ব্যবহার করে তা টিনে ভরে বিক্রি হচ্ছে ভেজাল তেল। শুক্রবার রাতে গির্জাপাড়ার এক তেল মিলে পুলিশের সঙ্গে এক বেসরকারি সংস্থা যৌথভাবে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ১০২ টিন ভেজাল তেল। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রের খবর , শুক্রবার রাতে রানীগঞ্জ থানার পুলিশ ও একটি বেসরকারি সংস্থা কর্মীরা গির্জাপাড়ায় অবস্থিত একটি অয়েল মিলে হানা দেয়। এই তেল মিলে নামী ব্র্যান্ডের টিন সংগ্রহ করে তাতে স্থানীয়ভাবে প্রস্তুত করা তেল ভরে বাজারে বিক্রি করা হচ্ছিল। ক্রেতারা সেটি নামী কোম্পানির তেল ভেবে সহজে কিনে নিচ্ছিলেন। অভিযানের সময় তেল মিলের মালিক ও কয়েকজন কর্মচারী সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই বিপুল পরিমাণ ভেজাল তেল বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।
গোটা ঘটনা নিয়ে ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক জানিয়েছেন,'রানিগঞ্জের বেশ কিছু এলাকায় এরকম ভেজাল তেলের রমরমা রয়েছে। এই ধরনের অবৈধ কাজের ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। অজান্তেই বিষাক্ত তেল খেয়ে ফেলছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের