নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকেন কষা পদটি ভীষণই জনপ্রিয়। বাঙালিদের কাছে উৎসব মানেই চিকেন। তবে চিকেন বানানোর জন্য কোনো আলাদা উৎসবের দরকার হয়না। চিকেনের নানারকম পদ থাকলেও কষার থেকে ভাল হয়তো কিছুই হয়না। এবার সেই চিকেন কষার মধ্যেই থাকবে আচারের স্বাদ। বাড়িতেই বানিয়ে নিতে পারেন আচারি চিকেন কষা।
উপকরণ -
১ কিলোগ্রাম মুরগির মাংস
৫টি বড় পেঁয়াজ কুচোনো
২/৩টি টম্যাটো কুচোনো
২টি শুকনো লঙ্কা
১ চা চামচ পাঁচফোড়ন
২ চা চামচ আমচুর মশলা
২/৩ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো
৫ টেবিল চামচ সর্ষের তেল
স্বাদমতো নুন
প্রণালী -
প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিন। গন্ধ ছাড়তে শুরু করলে সমস্ত পেঁয়াজকুচি একসঙ্গে ঢেলে দিন তেলে। অনেকক্ষণ ঢিমে আঁচে নাড়াচাড়া করার পর অল্প নুন ছড়িয়ে দিন। পেঁয়াজ ভাজার পর টম্যাটোর টুকরোগুলি মিশিয়ে দিন। তার উপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। মশলা কষানোর পর, তেল বেরিয়ে গেলে জলে ধুয়ে রাখা মাংসগুলি কড়াইয়ে দিয়ে দিন। ঢাকা দিয়ে রান্না করুন। পেঁয়াজ আর মাংসের জল ছাড়তে শুরু করবে। ধীরে ধীরে মাংস নরম হতে শুরু করবে। মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করুন। মাংস একেবারে সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে আমচুর মশলা ছড়িয়ে দিন। নুনের প্রয়োজন থাকলে মিশিয়ে নিন। আঁচ বন্ধ করে দিন যাতে আমচুর মশলা খানিকক্ষণ ধরে মাংসের টুকরোর ভিতরে ঢোকে। এরপর রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। শীতের দুপুর বা রাতে রুটি বা ভাত দুই দিয়েই জমে যাবে এই আচারী চিকেন কষা।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের