নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নারী নির্যাতন সহ ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়ে চলায় ক্ষোভে ফেটে পড়ল নদীয়া জেলার মহিলা মোর্চা। নদীয়া উত্তর সহ দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার যৌথ উদ্যোগে রবিবার কৃষ্ণনগর কতোয়ালি থানার সামনে এক বিশাল বিক্ষোভ সহ ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়।
সূত্রের খবর , দক্ষিণ জেলা মহিলা মোর্চার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু মহিলা মোর্চা সদস্য , বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয় কতোয়ালি থানার সামনে। শহরের গুরুত্বপূর্ণ এই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলিকে ঘিরেই এই প্রতিবাদ কর্মসূচি। বিক্ষোভকারীরা আরজিকর হাসপাতালের ছাত্রী গণধর্ষণ , কসবার ল - কলেজে ধর্ষণের মতো ঘটনাগুলির উল্লেখ করে রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ চলাকালীন পুলিশের পক্ষ থেকেও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। পরে একটি প্রতিনিধিদল থানায় ডেপুটেশন জমা দেয়।রাজ্যের রাজনৈতিক আবহে এই ধরনের আন্দোলন আরও কতটা বিস্তার লাভ করে , তা এখন দেখার বিষয়। তবে বিজেপির মহিলা মোর্চা যে রাজ্য সরকারকে নারী সুরক্ষা ইস্যুতে চাপে রাখতে চাইছে , তা আজকের কর্মসূচি থেকেই স্পষ্ট।
মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয় , "মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকারকে ২০২৬ - এর নির্বাচনে উৎখাত করা হবে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি মহিলার নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজ্যে নারী নির্যাতনের বিচার হচ্ছে না , অপরাধীরা ধরা পড়লেও দ্রুত শাস্তি পাচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজে নারী হয়েও নারীদের উপর এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না কেনও?''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের