নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা- রবীন্দ্র ভবনে তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী। সেখানে হাজির ছিলেন বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক নারায়ণ গোস্বামীসহ শাসকদলের একাধিক নেতানেত্রী। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিরঞ্জিৎ চক্রবর্তী নানা ইস্যুতে মুখ খোলেন যা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, সোমবার বিকেলে বারাসতের রবীন্দ্র ভবনে তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী। নারী নির্যাতন প্রসঙ্গে অভিনেতা বলেন, “নারী নির্যাতনের কোনও স্থায়ী সমাধান হয় না। যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে আসছে। রামরাজ্যেও কম ছিল কিনা জানি না। তবে, এখনো ঘটে চলেছে, ভবিষ্যতেও হয়তো হবে। তবে একে কমানোর পথ খুঁজতে হবে। বারাসতের এই অনুষ্ঠানে চিরঞ্জিতের সরাসরি ও অকপট মন্তব্য এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

এরপর ভোট রাজনীতি নিয়েও মন্তব্য করেন চিরঞ্জিৎ। তিনি বলেন, “আমাদের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বারাসত এলাকায় এত কাজ করেন, তবুও বারাসতের ৩৫টি ওয়ার্ড থেকে তিনি তুলনামূলকভাবে ভোট পান না। এটা নিয়ে অনেকের মতো আমারও প্রশ্ন আছে। অথচ আমি এত কাজ না করেও ভোট পাই, এটা সত্যিই আশ্চর্য ব্যাপার!”

তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি আবেদন জানিয়ে বলেন, “আগামী লোকসভা নির্বাচনে কাকলি ঘোষ দস্তিদারকে উজাড় করে ভোট দিন। আমার বিধায়ক তহবিল কম, তাই কাজও সীমিত। কিন্তু আমি কাউকে ঠকাই না, সেই কারণেই মানুষ আমাকে ভালোবাসে।” রাজনীতিতে নিজের ভূমিকা নিয়ে অকপট স্বীকারোক্তি দেন চিরঞ্জিৎ। তিনি বলেন,
“সত্যি বলতে, আমি অ্যাক্সিডেন্টাল বিধায়ক। রাজনীতি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। রাজনীতি খায় না, মাথায় দেয় সেটাও জানি না। আসলে রাজনীতিবিদের চেয়ে আমি একজন অভিনেতাই বেশি, আর সেটাতেই থাকতে চাই।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের