নিজস্ব প্রতিনিধি , নদীয়া - জেলায় ফের নাবালিকাকে যৌন হেনস্থা করার অপরাধে ধরা পড়ল মূল অভিযুক্ত। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নবদ্বীপে। বিজেপি সরকারের জিরো টলারেন্স নীতির জেরে নারী নিরাপত্তা রক্ষায় অত্যন্ত কড়া পদক্ষেপ করছে প্রশাসন। সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে ও অপরাধমুক্ত সমাজ গড়তে কর্তৃপক্ষ এখন রীতিমতো কঠোর অবস্থান নিয়েছে। এই তৎপরতায় খুশি সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ ঠা মে সন্ধ্যায় ওই নাবালিকার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল গোপাল বিশ্বাস নামের ওই ব্যক্তি। এরপর ৫ ই মে রাতে একাধিক অপরাধীর বিরুদ্ধে থানায় লিখিত ডায়েরি করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১২ মে রাতে প্রথমে একজনকে হেফাজতে নেয় পুলিশ। পরে গোপন তথ্যের ভিত্তিতে ১৩ তারিখ রাতের অন্ধকারে ফাঁসিতলা পুরশশ্চরণ মাঠ সংলগ্ন এলাকা থেকে মূল দোষীকে ধরে ফেলা সম্ভব হয়।
ধৃতকে বৃহস্পতিবার কৃষ্ণনগরের বিশেষ আদালতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই নাবালিকার বয়ান রেকর্ড করার পাশাপাশি ঘটনার দিন সেখানে আর কেউ উপস্থিত ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুরো ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা চলছে। ফরেনসিক ও মেডিক্যাল রিপোর্ট এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে পুলিশ।
এ বিষয়ে পুলিশের এক আধিকারিক জানান, 'নারী সুরক্ষার প্রশ্নে কোনো রকম আপস করা হবে না। ঘটনার পর থেকেই আমরা বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়েছিলাম। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নির্যাতিতা বা ধৃতদের বিস্তারিত পরিচয় জনসমক্ষে আনা হচ্ছে না। দ্রুত এই ঘটনার চার্জশিট পেশ করা হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের