নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সরকারি হাসপাতালের নিরাপত্তা ফের বড় প্রশ্নের মুখমুখি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক চুক্তিভিত্তিক নারী স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য ও রাজনীতি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁশকুড়া থানার পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তমলুক আদালতে তোলা হয় জাহিরকে। আদালতে দাঁড়িয়ে তিনি দাবি করেন, “আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।” তবে ভুক্তভোগীরা জানিয়েছেন, অভিযুক্তের প্রভাব এতটাই ছিল যে তারা দীর্ঘদিন নীরব থাকতে বাধ্য হন।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে এসইউসিআই (কমিউনিস্ট) ও এআইডিএসও -র ছাত্র সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করতে দেখা যায়। হাসপাতালের মূল গেটের সামনে বিক্ষোভ, স্লোগান ও ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধে অংশ নেন তারা। সংগঠনগুলির দাবি, “দোষীদের দ্রুততম সময়ে কঠোরতম শাস্তি দিতে হবে এবং হাসপাতালের ভেতরে মহিলা কর্মীদের সুরক্ষার জন্য যতদ্রুত সম্ভব স্থায়ী ব্যবস্থা করতে হবে।”

এসইউসিআই ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়, ফলে জনজীবনে কিছুটা প্রভাব পড়ে। পাঁশকুড়া থানার পুলিশ বিশাল বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশের তৎপরতায় ধীরে ধীরে অবরোধ উঠে যায়। তবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত ধর্মঘট চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এআইডিএসও এর কর্মী শুভজিৎ অধিকারী জানান, “অভিযুক্তের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনা তো প্রথম নয়। তৃণমূল শাসক দলের ক্ষমতার হাত মাথার ওপর থাকায় এতদিন নিরীহ মা বোনদের উপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চললেও কোনও কর্মী প্রতিবাদ করতে পারেনি। তাই আজ আমরা পাঁশকুড়া ব্লকজুড়ে নারী নিরাপত্তার দাবিতে ধর্মঘটের আয়োজন করেছি।”

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক চুক্তিভিত্তিক নারী স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে। অভিযোগের কেন্দ্রবিন্দু হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। পুলিশ জানায় , অভিযুক্ত দীর্ঘদিন ধরে চাকরি চলে যাওয়ার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে একাধিক অস্থায়ী কর্মীকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করত।এই ঘটনাকে ঘিরে সকাল থেকেই আন্দোলনে নামে এসইউসিআই এবং এআইডিএসও-র ছাত্র সংগঠন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের