নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ফের বিজেপির পার্টির অফিসে ভাঙচুর। ঘটনাটি ঘটে নাটাবাড়িতে। বিজেপির অভিযোগ , শাসক দল এমন ঘটনা ঘটিয়েছে। তবে পাল্টা অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নাটাবাড়ি এলাকা।
সূত্রের খবর , মঙ্গলবার রাতে কোচবিহার জেলার নাটাবাড়ি এলাকায় বিজেপির দুটি পার্টি অফিসে অজ্ঞাত দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের কাঁচ ভাঙা , চেয়ার - টেবিল তছনছ করা হয়। এমনকি পার্টি অফিসের দেওয়ালে কালি ছেটানো হয় বলেও অভিযোগ।
ঘটনার পর বিজেপির তরফে সোজাসুজি আঙুল তোলা হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তাদের অভিযোগ , তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তাদের দাবি , ঘটনাটি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
এদিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুটি পার্টি অফিস ঘিরে ফরেনসিক দলও নমুনা সংগ্রহ করেছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ জানিয়েছে , স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
বিজেপির পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার সহ কড়া শাস্তির দাবি জানানো হয়। অন্যদিকে তৃণমূলও ঘটনায় নিজেদের নির্দোষ প্রমাণে পুলিশি তদন্তে আস্থা রাখার কথা বলেছে। এই ঘটনার জেরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে নাটাবাড়ি জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের