নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কৃষ্ণনগরে নাবালিকা অপহরণ ও শারীরিক নির্যাতনের মামলায় কঠোর রায় ঘোষণা করল জেলা আদালত। নারী ও শিশু সুরক্ষার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করল কৃষ্ণনগর আদালত। নির্যাতনের মতো জঘন্য অপরাধের দায়ে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল জেলা আদালত।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ২২ মার্চ। কৃষ্ণনগর কোতোয়ালি থানার বাসিন্দা নীলাদ্রি বিশ্বাস। অভিযোগ, এই নীলাদ্রি ১৪ বছরের এক নাবালিকাকে স্কুল যাওয়ার পথে অপহরণ করে বেঙ্গালুরুতে নিয়ে যায়। সেখানে তাকে জোর করে আটকে রেখে টানা ছদিন ধরে শারীরিক নির্যাতন চালায়। ঘটনাটি সামনে আসতে অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকার পরিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কৃষ্ণনগর পুলিশ। আইনি প্রক্রিয়া চলাকালীন, মামলাকারীর পক্ষ থেকে সমস্ত প্রমাণ ও সাক্ষ্য আদালতে পেশ করা হয়। আদালত সমস্ত দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, নীলাদ্রির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত। আর সব প্রমাণের ভিত্তিতেই বুধবার কৃষ্ণনগর জেলা আদালত কঠোর সাজা ঘোষণা করে। আদালতের এই রায়ে নাবালিকার পরিবার স্বস্তি প্রকাশ করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের