নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - লোকশিল্পের ঐতিহ্যকে নতুন করে স্বীকৃতি দিতে নবান্ন থেকে পটচিত্রের কাজের বরাত দেওয়া হল শিল্পীমহলে। সরকারি অনুষ্ঠানের জন্য পটচিত্র তৈরির দায়িত্ব পাওয়ায় ব্যস্ত পটশিল্পীরা। রঙ ও তুলির ছোঁয়ায় একের পর এক পটচিত্রে ফুটে উঠছে বাংলার সংস্কৃতির গল্প।

স্থানীয় সূত্রে জানা গেছে , নবান্ন থেকে এই কাজের বরাত পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটশিল্পীরা এখন চরম ব্যস্ত। পিংলার পটচিত্র আজ বিশ্ববন্দিত, আন্তর্জাতিক বাজারেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। ডেলিভারির সময়সীমা থাকায় প্রায় ১৫ জন পটশিল্পী দিন-রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন।বিভিন্ন প্রাকৃতিক রঙ ব্যবহার করে নিখুঁতভাবে আঁকা হচ্ছে পটচিত্র। শিল্পীদের উৎসাহ বাড়ানোর পাশাপাশি ঐতিহ্য রক্ষার দিকেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পটচিত্রের মাধ্যমে বাংলার ইতিহাস, সংস্কৃতি ,প্রকৃতির নানা দিক তুলে ধরা সম্ভব হয়। এই শিল্পকর্ম অতিথিদের কাছে শুধু একটি উপহার নয়, বরং বাংলার নিজস্ব পরিচয়ের প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে। তাই বিশেষ অতিথিদের হাতে পটচিত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন পটশিল্পীদের কাজের স্বীকৃতি মিলবে, তেমনই বাংলার লোকশিল্প দেশ-বিদেশে আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। শিল্পীদের উৎসাহ বাড়ানোর পাশাপাশি ঐতিহ্য রক্ষার দিকেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে পটশিল্পীরা জানান, "সাগরে ব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অতিথিদের হাতে তুলে দেওয়ার জন্যই এই পটচিত্রগুলি তৈরি করা হচ্ছে। পটচিত্রে সাগরের মানুষের জীবনযাত্রা, কপিলমুনির মন্দির, সুন্দরবনের বাঘ ও কুমির, প্রাকৃতিক সৌন্দর্য। সাগর ব্রিজ হলে কীভাবে যাতায়াত সহজ হবে, সেই ছবিও ফুটিয়ে তোলা হচ্ছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের