নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিন ধরে নবদ্বীপ পৌরিসভায় নেই নিয়োগ প্রক্রিয়া। যার জেরে সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করে বামপন্থী ছাত্র - যুব সংগঠন ডিওয়াইএফআই। এদিন শূন্য পদে নিয়োগ সহ মোট বারো দফার দাবি পেশ করেন তারা।
সূত্রের খবর , নবদ্বীপ পৌরসভার শূন্য পদে দ্রুত নিয়োগ সহ মোট বারো দফা দাবিকে সামনে রেখে সোমবার জোরদার বিক্ষোভ কর্মসূচি পালন করল বামপন্থী ছাত্র - যুব সংগঠন ডিওয়াইএফআই। নবদ্বীপ শহরের রাম সিতা পাড়ায় সিপিআইএম - এর দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু করে সংগঠনের নেতা কর্মীরা পৌরসভার সামনে এসে অবস্থান বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীদের দাবি , দীর্ঘদিন ধরে নবদ্বীপ পৌরসভার একাধিক পদ শূন্য পড়ে আছে। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। একইসঙ্গে তাদের অভিযোগ , পৌরসভার বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতার অভাব রয়েছে। এমনকি বেকার যুবক - যুবতীদের জন্য কোনও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না।
ডিওয়াইএফআই - এর তরফ থেকে এদিন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহার হাতে তুলে দেওয়া হয় একটি ডেপুটেশন। ডেপুটেশনে উল্লেখিত ১২ দফা দাবির মধ্যে ছিল — পৌরসভার শূন্য পদে অবিলম্বে নিয়োগ , যুব সমাজের কর্মসংস্থানব, শিক্ষা সহ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন , দুর্নীতিমুক্ত পৌর পরিষেবা সহ আরও নানা দাবি।
বিক্ষোভ মঞ্চ থেকে সংগঠনের নেতৃত্ব সাফ জানিয়ে দেন , দ্রুত দাবি মেনে না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বামপন্থী ছাত্র সহ যুব সংগঠনগুলি। এদিন কার্যত তৃণমূল পরিচালিত নবদ্বীপ পৌরসভার প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তারা।
ডিওয়াইএফআই-এর এই আন্দোলনে শহরে বেশ কিছু সময় যান চলাচলে প্রভাব পড়ে। যদিও কোনও অশান্তির খবর মেলেনি। প্রশাসনের তরফ থেকেও ছিল কড়া নজরদারি। এখন দেখার , এই দাবিদাওয়ার মুখে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের