নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক। নবদ্বীপ থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। নবদ্বীপ আদালত যুবককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অস্ত্রটি কোথা থেকে এল ,অভিযুক্তের উদ্দেশ্য কী ছিল সব বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর , ধৃতের নাম রাজা চক্রবর্তী ওরফে অনিরুদ্ধ চক্রবর্তী (৩২)। বাড়ি নবদ্বীপ থানা সংলগ্ন প্রাচীন মায়াপুর রুদ্রপাড়ায়। শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে রাজা চক্রবর্তীর কাছ থেকে পুলিশ একটি দেশীয় পাইপগান উদ্ধার করে যার দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার। অস্ত্রটির সঙ্গে যুক্ত ছিল কাঠের বাট, ট্রিগার, ফায়ারিং পিন আর ব্যারেল। পাশাপাশি উদ্ধার হয় একটি ১২ বোরের লাইভ কার্তুজ। অস্ত্র সমেত ওই যুবককে আটক করে নবদ্বীপ থানার পুলিশ। শনিবার নবদ্বীপ আদালত অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
নবদ্বীপ থানার পুলিশ অধিকারক জানিয়েছেন, "শুক্রবার রাতে গোপন সূত্রে আমরা যুবকের খবর পাই। আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। আদালত অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছি। অস্ত্রটি কোথা থেকে এল, উদ্দেশ্য কী ছিল। সে কোন চক্রের সঙ্গে যুক্ত সেই পুরো বিষয়টি তদন্ত করছি আমরা।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের