নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। বীরভূম জেলার সাঁইথিয়া থেকে অভিযুক্ত অরিন্দম মণ্ডল ওরফে ছোট্টুকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। সোমবার রাতে একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সূত্রের খবর , বিশ্বকর্মা পূজার দিন নবদ্বীপের একটি ক্লাবে মদ্যপানকে কেন্দ্র করে বচসার জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। নিহত ওই যুবক বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক। অভিযোগ , চারজন মিলে তাকে নৃশংসভাবে মারধর করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল।
এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনার পর থেকেই চার অভিযুক্তের সন্ধানে একাধিক জেলায় তল্লাশি চালানো হয়। শেষমেশ বীরভূমের সাঁইথিয়া থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আজ নবদ্বীপ আদালতে অরিন্দম মণ্ডলকে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। খুব শিগগিরই তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এপ্রসঙ্গে নবদ্বীপ থানার পুলিশ জানান , ''আমাদের কাছে অভিযোগ দায়ের করার পর থেকেই আমরা তদন্ত শুরু করে দিয়েছিলাম। তারপর তদন্ত করতে করতে অবশেষে ১ জন অভিযুক্তকে আমরা গ্রেফতার করি। বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে। আশা করছি বাকিদেরকেও খুব শীঘ্রই গ্রেফতার করে ফেলবো। যেহেতু আমাদের হাতে দেরিতে তথ্য এসেছে , সেহেতু অভিযুক্তরা রাজ্যের বাইরে পালিয়ে গেছে বলে আমরা মনে করছি। তদন্ত চলছে। বাকিরাও ধরা পড়বে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের