নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR আবহে উত্তপ্ত নবদ্বীপ। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা হামলায় রণক্ষেত্রের চেহারা নেয় নবদ্বীপ বাসস্ট্যান্ড এলাকা। ঘটনায় জখম হয়েছেন দুই পক্ষের একাধিক কর্মী-সমর্থক।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। নবদ্বীপে দলীয় কর্মসূচি শেষে ফিরছিলেন বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আচমকাই তার কনভয়ের পিছনে থাকা গাড়ির ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ইট-পাথর ছুঁড়ে রীতিমতো গাড়ির কাঁচ ভেঙে দেয় দুষ্কৃতীরা। বিজেপির পক্ষ থেকে হামলার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পরেই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পালটা তৃণমূলের বিরুদ্ধে হামলা চালায় বলে দাবি। মুহূর্তে নবদ্বীপ বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিজেপি কর্মী সমর্থকেরা রীতিমতো লাঠি হাতে তৃণমূলের INTTUC অফিসে হামলা করে ভাঙচুর চালায়। ভোট নয় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। একাধিক কর্মী আহত হয়েছে ঘটনায়। এরপরেই সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার সঙ্গে এলাকা থেকে নিয়ে যান।
ঘটনায় সুকান্ত মজুমদারের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলা হয়। তার বক্তব্য, ' এখানে আমরা দলীয় সভা করতে এসেছিলাম কিন্তু হঠাৎই তৃণমূলের কিছু গুণ্ডা বাহিনী গাড়িতে হামলা চালায়।'
যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। নবদ্বীপের স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, 'বিজেপি যেখানেই যায় সেখানেই ঝামেলার সৃষ্টি করে। এদের আর কোনো কাজ নেই। নিজেরা ইচ্ছে করে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের