নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সাতসকালে রেললাইনের ধারের জঙ্গল থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার নিথর দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে পেয়ে পুলিশ ও আরপিএফ তড়িঘড়ি এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জনবসতি এলাকার কাছে এমন নৃশংস কাণ্ডে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের পাশে জনবসতিপূর্ণ এলাকায় একাধিক পরিবার বাস করে। অন্যান্য দিনের মতোই শনিবার ভোরে বিভিন্ন মানুষ কাজে বের হন। এমন সময় পরিত্যক্ত ঝোপের মধ্যে এক মহিলার অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। গৃহবধূর শরীরে একাধিক ক্ষতের চিহ্ন দেখে সন্দেহ হয় তাদের। বিষয়টি তৎক্ষণাৎ নিকটবর্তী থানায় জানানো হয়। তারা এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে শাসকদলের বিরুদ্ধে সরব হন বিজেপি প্রার্থী শ্রুতিশিখর গোস্বামী।
এলাকার বাসিন্দা দেবাশিস ঘোষ জানান, 'আমি সকাল ৭টা নাগাদ চা খেয়ে আসার সময় বিষয়টি জানতে পারি। মহিলার গায়ে একাধিক আঘাতের দাগ ছিল। হাতে শাখা ও পলাও দেখা গেছে। বয়স আনুমানিক ৪২ বছর হবে। তারা এই এলাকার মানুষ বলে আমাদের মনে হয়নি। স্টেশন চত্বরে আগেও আত্মহত্যার ঘটনা ঘটেছে, কিন্তু এমন দৃশ্য কখনও দেখিনি। প্রশাসনের কাছে অনুরোধ করব এই এলাকায় নিরাপত্তা যেন বাড়ানো হয়'।
বিজেপি প্রার্থী শ্রুতিশিখর গোস্বামী জানান, 'সকালে খবর পেয়ে আমি এখানে আসি। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির হাল খুব খারাপ। আগে এখানে বিজেপি করার অপরাধে বা জয় শ্রী রাম বলার জন্য পিটিয়ে মারা হয়েছে। কয়েকদিন আগে এক গৃহবধূ ধর্ষিত হয়েছেন। আমার মনে হচ্ছে এই মহিলাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব পরিষ্কার হবে। আমরা চাই দোষীরা কঠিন শাস্তি পাক'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের