নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করার পর চরম পরিণতি। নবদ্বীপ BLRO অফিসে হঠাৎই ল ক্লার্কদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল। হঠাৎই এই নিষেধাজ্ঞা জারি হওয়ায় অনিশ্চয়তায় দিন গুনছে প্রায় একশোর বেশি পরিবার। এরপরেই শান্তিপূর্ণ কর্ম বিরতির ডাক দিয়েছেন ক্লার্করা। নদীয়া জেলার জেলাশাসক সহ অতিরিক্ত জেলাশাসক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্রুত এই সমস্যার সমাধানের কামনা করেছেন।
সূত্রের খবর , গত এক সপ্তাহ ধরেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রত্যেকের পরিবার আছে। কাজ না হলে বেতনও পাবেন না সকলে। নথি সংরক্ষণ থেকে শুরু করে নিত্যদিনের পরিষেবা সবকিছুই সঠিকভাবে পালন করতেন তারা। তবুও কোনো কারণ ছাড়া অফিসে প্রবেশ নিষেধ করে দেওয়ায় শান্তিপূর্ণ কর্মবিরতির ডাক দেন কর্মীরা। এ বিষয়ে নবদ্বীপ সমষ্টি ভূমি সহ ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শফির মন্ডল জানান, “আমাদের পুরো পরিবার এর ওপর নির্ভরশীল। বহু বছর ধরে আমরা এই অফিসে নিঃস্বার্থভাবে কাজ করে এসেছি। এখন প্রবেশ নিষেধাজ্ঞা জারি হওয়ায় জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। ঘরে বউ বাচ্চা আছে। বাচ্চার ভবিষ্যত রয়েছে। কি খাওয়াবো। কিভাবে ওদের ভবিষ্যত গড়ব। সারাজীবন এইভাবে খেটে আসার পর এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবতে পারিনি।"
ক্লার্কদের তরফে একজন জানিয়েছেন , "নবদ্বীপ শান্তিপ্রিয় শহর, শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। আমরা কোনো অশান্তি চাই না। তাই শান্তিপূর্ণভাবেই কর্মবিরতিতে বসেছি। কাজ বন্ধ থাকায় ভূমি-সংক্রান্ত জরুরি পরিষেবা পেতে সাধারণ মানুষেরই অসুবিধা বেড়েই চলেছে। দ্রুত সমাধান চাইছি। সাধারণ মানুষ শুধু শুধু কেন সমস্যায় পড়বে?"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের