নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - চিকিৎসার গাফিলতিতে যুবতীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রামে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি ঘিরে আবারও প্রশ্ন উঠছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্রপুরের বাসিন্দা সেলিনা বিবি (২৬), একজন গৃহবধূ। সম্প্রতি বাবার বাড়ি নতুনগ্রামে বেড়াতে এসেছিলেন। কয়েকদিন ধরে বমিভাব ও তীব্র মাথাব্যথায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বৃহস্পতিবার তাঁকে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। রোগীর পাশে ছিলেন তাঁর দুই বোন।

পরিবারের দাবি, রাত প্রায় ১১টা নাগাদ পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠে। সেই সময় চিকিৎসক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। ওয়ার্ডে থাকা আস্থা নামে এক নার্সকে বিষয়টি জানানো হলে তিনি গুরুত্ব না দিয়ে ডিউটি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে চিকিৎসকের কাছে পৌঁছলে নাকি তিনি বিষয়টি তাচ্ছিল্যের সঙ্গে দেখে গ্যাসের ওষুধ লিখে দেন। কিন্তু নির্দিষ্ট ওষুধটি তৎক্ষণাৎ মজুত ছিল না।
শুক্রবার সকালে রোগীর মৃত্যু হয়। এই ঘটনার পর স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়। একই সঙ্গে উক্ত নার্সের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানান এলাকাবাসী। তাঁদের দাবি, নিরপেক্ষ বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘটনা প্রসঙ্গে মৃতার দাদা বলেন, 'আগের রিপোর্ট দেখিয়ে ভর্তি করেছিলাম। শুধুমাত্র অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণেই বোনকে হারাতে হল। আমি অ্যাম্বুল্যান্স চালাই, তাই জানি এখানে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়। আমাদের একটাই আবেদন - দোষীদের শাস্তি হোক। পাশাপাশি হাসপাতালের ব্যবস্থাপনার পরিবর্তন ঘটুক, যাতে সাধারণ মানুষের এভাবে প্রাণহানি না ঘটে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের