68e7a467f08d2_WhatsApp Image 2025-10-09 at 5.31.22 PM
অক্টোবর ০৯, ২০২৫ বিকাল ০৬:৫৮ IST

নবনির্মিত রাস্তায় বছর ঘোরার আগেই দুর্নীতি! কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ফের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগে উত্তাল ঝাড়গ্রাম। কোটি টাকার প্রকল্পে তৈরি রাস্তা মাত্র কমাসেই বেহাল হয়ে পড়ায় প্রশ্ন উঠছে কাজের মান নিয়ে। এরপর বৃহস্পতিবার এই ঘটিনার প্রতিবাদে গঙ্গাধরপুর থেকে কিচেনদা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা।

জীর্ণ রাস্তার চিত্র 

সূত্রের খবর , রাস্তার পিচ এতটাই খারাপ যে হাতে টান দিলেই উঠে যাচ্ছে। একাধিক জায়গায় মাটি বেরিয়ে এসেছে , কোথাও আঙুল দিলেই উঠে আসছে পিচ। এই দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে গঙ্গাধরপুর থেকে কিচেনদা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। এরপর কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সরব হন তারা। তাদের দাবি , সিডিউল মেনে রাস্তা তৈরি হচ্ছে না। কোথাও রাস্তার উচ্চতা এক ইঞ্চি , কোথাও তিন ইঞ্চি। এইভাবে চললে সংস্কার করে কোনও লাভ নেই।

রাস্তা মেরামতের কাজ 

এলাকাবাসীর বক্তব্য , বিগত কয়েক মাস আগেই কোটি টাকারও বেশি খরচে তৈরি হয় রাস্তা , অথচ বছর ঘোরার আগেই সেই রাস্তার এমন বেহাল দশা প্রমাণ করে কাজের মধ্যে কতটা দুর্নীতি হয়েছে। তারা দাবি করেন , পুরো প্রকল্পের উচ্চ পর্যায়ের তদন্ত হোক। সঙ্গে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। বর্তমানে কাজ পুরোপুরি বন্ধ , এলাকায় চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।

রাস্তা মেরামতের কাজ বন্ধের দাবি স্থানিয়দের 

বিষয়টি নিয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেত্রী চিন্ময়ী মারান্ডী জানান , “এই ধরনের অভিযোগ যদি থেকে থাকে , তা তদন্ত সাপেক্ষে দেখা হবে। আমরা চাই উন্নয়ন হোক। তবে ঠিকাদার সংস্থা যদি গাফিলতি করে , তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

অপরদিকে , ঝাড়গ্রাম জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি রাজেন হেমব্রম অভিযোগ করেন , “এই সরকারে উন্নয়নের নামে চলছে লুটপাট। কোটি টাকা খরচ করে রাস্তা বানানো হচ্ছে , আর কিছু দিনের মধ্যেই তা ভেঙে পড়ছে। এটা লজ্জাজনক। গ্রামবাসীদের পাশে আছি আমরা। দোষীদের শাস্তি চাই।”

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের