নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সীমান্ত এলাকা থেকে সুন্দরবনের দুর্গম প্রান্ত ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে গিয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষার লড়াই। কেউ আগের রাতেই আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে, কেউ আবার ভোরবেলায় নদী-স্থলপথ পেরিয়ে রওনা দিয়েছে পরীক্ষা কেন্দ্রে। বসিরহাট মহকুমা জুড়ে এমনই দৃশ্যের মধ্য দিয়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা ২০২৬।
সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমায় এই বছর প্রায় ৮ হাজার ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ৩৬২টি মেন সেন্টার ও ৩৬৩টি সাব সেন্টারে চলছে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যায়। বাংলার প্রথম বিভাগের পরীক্ষা শুরু হয় সকাল ১১টা থেকে।
তবে এই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে রীতিমতো দুর্গম পথ পেরোতে হচ্ছে পরীক্ষার্থীদের। কাউকে নদীপথে নৌকায়, আবার কোথাও কাঁচা রাস্তা পেরিয়ে সব রকম প্রতিকূলতা অতিক্রম করেই সময়মতো পরীক্ষাকেন্দ্রে হাজির হয়েছে তারা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বসিরহাট মহকুমার সমস্ত পরীক্ষাকেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। নিরাপত্তা, ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শান্ত পরিবেশ বজায় রাখা থেকে শুরু করে পরীক্ষার্থীদের সুবিধার জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের