নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নদীর পারে ভয়াবহ ভাঙন। সোমবার গভীর রাতে গঙ্গায় তলিয়ে যায় সামশেরগঞ্জের ৮-১০ টি বাড়ি। কোনও রকমে প্রাণে বাঁচেন সেখানকার বাসিন্দারা। ঘটনায় চিন্তায় ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার বদিন্দাদের।
সূত্রের খবর, সামশেরগঞ্জে গত ৪ বছর ধরে চলছে নদী ভাঙন। গত বছর মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের চাচ্ছন্দ গ্রামে প্রায় ১০০ টি বাড়ি গঙ্গায় তলিয়ে যায়। আবারও এই বছর বন্যায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় সোমবার মধ্য রাতে ৮-১০ টা বাড়ি তলিয়ে যায় গঙ্গায়। ঘটনায় কোন রকমে প্রাণে বাঁচেন বাসিন্দারা। বাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি তলিয়ে যায় স্থানীয় গবাদীপশু সহ একাধিক চাষের জমিও। চিন্তায় ঘুম উড়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের।
তাদের দাবি, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই জায়গার সংস্কার না হলে রোধ করা যাবে না নদী ভাঙন। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কাজ শুরু করা হলেও বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেলে থেমে যায় নদী সংস্কারের কাজ। প্রায় ১০০ কোটি টাকা খরচ করা হয় নদী সংস্কারের কাজের জন্য। তবে লাভ হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় এক বাসিন্দা এই প্রসঙ্গে জানান, ''রাতে আমরা ঘুমাচ্ছিলাম। আমার ভাই জেগে ছিলো। ও আমাদের ডেকে বললো আমাদের আমবাগান জলে ডুবে যাচ্ছে। আমরা বের হয়ে দেখি আসতে আসতে আমাদের সম্পূর্ণ বাড়িও নদী গর্ভে তলিয়ে যায়। ঘরের জিনিসপত্র সব ভেসে গেছে। আমরা কোনো রকমে প্রাণে বাঁচতে পেরেছি।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের