নিজস্ব প্রতিনিধি, নদীয়া - রাতের অন্ধকারে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হলেন ট্রাক্টর চালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে চাপরা থানা এলাকায়। আহত ব্যক্তির নাম শামসুল শেখ (৪০)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় আন্দুলিয়া এলাকার বাসিন্দা শামসুল শেখ পেশায় ট্রাক্টর চালক। শুক্রবার রাতে অঞ্চলের পেট্রোল পাম্প সংলগ্ন একটি রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই রেস্তোরাঁর সামনে বোমাবাজি শুরু হয়। অভিযোগ, এরপর শামসুলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি তাঁর গা ঘেঁষে বেরিয়ে গেলেও বোমার স্প্লিন্টারের আঘাতে গুরুতর জখম হন শামসুল।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চাপরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। পরিবারের দাবি, ঘটনাস্থলের পাশেই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সঠিক তদন্ত হলে দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হবে বলে তাঁদের বিশ্বাস। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আহতের দিদি বলেন, "আমার ভাইয়ের কোনও শত্রু নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। পুলিশ তদন্ত করলে সব সত্য সামনে আসবে। আমার ভাই কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। গরিব মানুষ, পরিশ্রম করে সংসার চালায়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আগে আমাদের এলাকায় দেখিনি। কারা আমার ভাইকে মারল, সেটা পুলিশকে নিয়ে গিয়ে আমি দেখতে চাই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের